রাগ হলেই তালাক দেবার প্রবণতা

মুফতী মনসূরুল হক সাহেব২০ অক্টোবর, ২০২৫বিবাহ তালাক

প্রশ্ন

কোন স্বামী যদি রাগের মাথাই বলে আমি তোমাকে তালাক দিব, এক তালাক, দুই তালাক কিন্তু আর কিছুই বললো নাহ, তাহলে কি তালাক হয়ে যাবে ?

উত্তর

আমি তোমাকে তালাক দিবো, বলার পর, এক তালাক, দুই তালাক বলার দ্বারা দুই তালাক পতিত হয়ে গেছে। প্রথম কথার দ্বারা তালাক দেবার ওয়াদা হয়েছে, তারপর এক তালাক, দুই তালাক বলার দ্বারা তৎক্ষণাৎ দুই তালাক পতিত হয়ে গেছে। তাই সামনে সতর্ক থাকতে হবে। পরবর্তীতে এক তালাক দিলেই স্ত্রী হারাম হয়ে যাবে। উক্ত স্ত্রীর সাথে আর ঘরসংসার করতে পারবে না। এখন শুধুমাত্র মৌখিক বা আচরণ দ্বারা স্ত্রীকে ফিরিয়ে আনলেই যথেষ্ট হবে। কিন্তু তিনটি তালাক হয়ে গেলে তা সম্ভব হয় না। রাগ হলেই তালাক দেবার প্রবণতা পরিহার করা জরুরী।

الطَّلَاقُ مَرَّتَانِ ۖ فَإِمْسَاكٌ بِمَعْرُوفٍ أَوْ تَسْرِيحٌ بِإِحْسَانٍ  [٢:٢٢٩]

তালাকে-‘রাজঈ’ হ’ল দুবার পর্যন্ত তারপর হয় নিয়মানুযায়ী রাখবে,না হয় সহৃদয়তার সঙ্গে বর্জন করবে। [সূরা বাকারা-২২৯]

فَإِن طَلَّقَهَا فَلَا تَحِلُّ لَهُ مِن بَعْدُ حَتَّىٰ تَنكِحَ زَوْجًا غَيْرَهُ ۗ فَإِن طَلَّقَهَا فَلَا جُنَاحَ عَلَيْهِمَا أَن يَتَرَاجَعَا إِن ظَنَّا أَن يُقِيمَا حُدُودَ اللَّهِ ۗ وَتِلْكَ حُدُودُ اللَّهِ يُبَيِّنُهَا لِقَوْمٍ يَعْلَمُونَ [٢:٢٣٠]

রাগ হলেই তালাক দেবার প্রবণতা | ইসলামী যিন্দেগী