কেরান হজ্জে উমরাহ করে হালাল হওয়া

আহলে হক মিডিয়া৭ জানুয়ারি, ২০২৪হাজ্জ

প্রশ্ন

এক ব্যাক্তি, হজ্জে কেরানের উদ্দেশ্য নিয়ত করেন, কিন্তু তিনি শুধু উমরাহ আদায় করেই হালাল হয়ে যান, এখন জানার বিষয় হচ্ছে, উমরাহ ও হজ্জ উভয়ের নিয়ত করে শুধু উমরাহ করে হালাল হয়ে গেলে তার উপর কি জরিমানা আসবে? যদি আসে তাহলে কোন প্রকারের জরিমানা আসবে? জানিয়ে উপকৃত করবেন।

উত্তর

উক্ত ব্যক্তির হজ্জে কিরান বাতিল হয়ে গেছে। তার উপর একটি ‘দম’ দেয়া আবশ্যক।

وَإِنْ أَتَى بِأَفْعَالِ الْعُمْرَةِ بِكَمَالِهَا إلَّا أَنَّهُ ‌مَمْنُوعٌ ‌مِنْ ‌التَّحَلُّلِ عَنْهَا لِكَوْنِهِ مُحْرِمًا بِالْحَجِّ، فَيَتَوَقَّفُ تَحَلُّلُهُ عَلَى فَرَاغِهِ مِنْ أَفْعَالِهِ أَيْضًا شَرْحُ اللُّبَابِ (قَوْلُهُ وَلَزِمَهُ دَمَانِ) لِجِنَايَتِهِ عَلَى إحْرَامَيْنِ بَحْرٌ وَهُوَ الظَّاهِرُ (رد المحتار، كتاب الحج، باب الالقران هو افضل، زكريا-3/556، كرتاشى-2/532)

কেরান হজ্জে উমরাহ করে হালাল হওয়া | ইসলামী যিন্দেগী