ভুলে কাযা নামায না পড়ে ওয়াক্তিয়া পড়লে

মুফতী মনসূরুল হক সাহেব৭ অক্টোবর, ২০২৪নামায

প্রশ্ন

কোন ব্যক্তির ফযরের নামায কাযা হয়েছে। তার স্মরণ না থাকায় যুহরের নামায পড়েছে। এখন তার ঐ নামায হবে কি-না?

উত্তর

ভুলে ফজরেরে নামাযের কথা স্মরণ না থাকাবস্থায় যুহরের নামায আদায় করে নিলে, যোহরের নামায সহীহ হয়ে যাবে। তবে যদি ইচ্ছাকৃতভাবে প্রথমে যুহরের নামায আদায় করে, তারপর ফজরের নামায কাযা পড়ে, তবে তার যুহরের নামায সহীহ হবে না। দ্বিতীয়বার পড়া জরুরী। তবে যদি কোন কারণে ছয় ওয়াক্ত নামায কাযা হয়ে থাকে, তবে উপস্থিত নামায আদায় করার পর কাযা নামাযগুলো আদায় করতে অসুবিধা নেই। [প্রমাণঃ বাদায়িয়ুস সানায়ে, ১:১৩২/ ফাতাওয়ায়ে দারুল উলূম ৪:৩২৭/ মিশকাত শরীফ, ৬৭ পৃঃ/হিদায়া]

الاصل فيه ان الترتيب بين الفوائت و فرض الوقت عندنا مستحق ولو فاتته صلوات رتبها في القضاء كما وجبت في الاصل....... الا ان يزيد الفوائت علي ستة صلوات – [الهداية 1/154]

ভুলে কাযা নামায না পড়ে ওয়াক্তিয়া পড়লে | ইসলামী যিন্দেগী