মাসাইল
১০০%
অসুস্থতার দরুন জন্মনিয়ন্ত্রন করা
প্রশ্ন
প্রায় দু’মাস যাবত ঋতুস্রাব হয় না। সম্ভবতঃ গর্ভে সন্তান রয়েছে। এ দিকে আমার শারীরিক অবস্থাও ভাল না। এমতাবস্থায় সন্তান নিলে, আমার অবস্থা আরো খারাপ হয়ে যাবে এবং আমার স্বামীও এমতাবস্থায় বাচ্চা নিতে নিষেধ করেছে। এখন শরী‘আতের দৃষ্ঠিতে আমার কি করণীয়?
উত্তর
আপনি কোন দীনদার পরহেযগার ডাক্তারদের সাথে পরামর্শ করবেন। ঐ ডাক্তার যদি আপনার ব্যাপারে একথা বলে যে, সন্তান নিলে আপনার অবস্থা খারাপ হয়ে যাবে। তাহলে আপনার গর্ভ ১২০ দিন অর্থাৎ চার মাস পূর্ণ হওয়ার পূর্ব পর্যন্ত গর্ভপাত করতে পারবেন। আর আশংকাজনক অবস্থা ছাড়া গর্ভের সন্তান নষ্ট করাও না জায়েয।
[প্রমাণঃ ফাতাওয়া রহীমিয়া ৬:২৫৫ # ইমদাদুল মুফতীন, ৯৭৫ # ফিকহুল ইসলামী ১:৩৪৬]