মিহরাবের স্থান মাঝখানে হওয়া চাই
প্রশ্ন
মসজিদের মিহরাব কোন স্থানে থেকে হবে। আমাদের দেশের প্রায় মসজিদের মিম্বর মিহরাবের মিম্বর মিহরাবের ডান দিকে রেখে ইমাম সাহেব নামাযে দাঁড়ান। যার কারণে ডান দিকে নামাযের কাতার বড় হয়। এ নিয়ে কতটুকু শরী‘আত সম্মত?
উত্তর
মিহরাব মসজিদের একদম মাঝে এমনভাবে হতে হবে, যেন ইমামের উভয় দিকে সমান পরিমানে জায়গা থাকে এবং ইমামের পিছে একজন মুসল্লী দাঁড়ানোর পর উভয় পার্শ্বে মুসল্লীর সংখ্যা সমান থাকে। নতুবা নামায মাকরূহ হবে। কারণ বিনা ঠেকায় কোন একদিকে মুমল্লীর সংখ্যা বেশী হলে, নামায মাকরূহ হয়ে যায়।
উল্লেখ্য, অধিকাংশ মসজিদের মেহরাব বানান সহীহ হয় না। কারণ সাধারণতঃ ঠিক মাঝে মেহরাব বানিয়ে সেই মেহরাবের ডান পার্শ্বে মিম্বর তৈরী করা হয়ে থাকে। তাতে কাতারের ডানে মুসল্লী বেশী হয়ে নামায স্থায়ীভাবে মাকরূহ হতে থাকে। এ জন্য উচিত হয়ত মিম্বরে মেহরাবের সম্পূর্ণ বাহিরে বানিয়ে মেহরাবের ভিতরেই বানাতে হয় তাহলে মেহরাব ঠিক মাঝে না বানিয়ে একটু ডানে সরিয়ে বানাবে, যাতে করে ইমামের দু’দিকে মুসল্লীর সংখ্যা সমান থাকে। [প্রমাণঃ শামী ১:৬৪৬]