জামা’আতের সাথে কিছু তারাবীহ ছু্টে গেলে বিতর কখন পড়বে?

মুফতী মনসূরুল হক সাহেব৭ অক্টোবর, ২০২৪নামায

প্রশ্ন

যদি কোন ব্যক্তি তারাবীহের নামায ইমাম সাহেবের সাথে কয়েক রাক’আত পড়তে না পারে, তাহলে উক্ত ব্যক্তি ইমামের সাথে বিতর নাময আদায় করে তারাবীহ নামাযের অবশিষ্ট রাক’আতগুলো আদায় করবে? নাকি উক্ত রাক’আতগুলো আদায় করে তারপর বিতর নামায পড়বে?

উত্তর

এমতাবস্তায় জামা’আতর সাথে ইমামের পিছনে বিতর নামায আদায় করার পর ছুটে যাওয়া তারাবীহ নামাযের রাকা’আতগুলো আদায় করতে হবে। তবে তারাবীহ নামাযের ফাঁকে-ফাঁকে ও ছুটে যাওয়া রাক’আতগুলো পড়ে নিতে পারবে।

জামা’আতের সাথে কিছু তারাবীহ ছু্টে গেলে বিতর কখন পড়বে? | ইসলামী যিন্দেগী