ঘন ঘন বায়ু নির্গত হলে

মুফতী মনসূরুল হক সাহেব৭ অক্টোবর, ২০২৪নামায

প্রশ্ন

জনৈক ব্যক্তির খুব ঘন ঘন বায়ু বের হয়। যেমন- দু রাক’আত নামায আদায় করতে ৫/৭ বার বায়ু বের হয়। এমতাবস্থায় সে ব্যক্তির সম্পর্কে শরীয়তের হুকুম কি?

উত্তর

যে ব্যক্তির ঘন ঘন বায়ু বের হয় এবং পূর্ণ ওয়াক্তের ভিতরে এতটুকু সময় বায়ু নির্গত হওয়া বন্ধ হয় না যে, উযু করে কোন মতে ফরয নামায আদায় করতে পারে, তাহলে উক্ত ব্যক্তিকে শরীয়তের দৃষ্টিতে মা’যূর বলা হয়। আর মা’যূরের নামায পড়ার নিয়ম হল, যখন কোন নামাযের সময় হবে তখন একবার উযু করে উক্ত ওয়াক্তের মধ্যে কুরআন তিলাওয়াত ও সব ধরনের নামায পড়তে পারবে। অনুরূপভাবে প্রত্যেক ওয়াক্তেই একবার উযু করতে হবে।

বায়ু নির্গত হওয়ার কারণে তার উযু নষ্ট হবে না। বরং ওয়াক্ত থাকা পর্যন্ত তার উযু বহাল থাকবে যদি উযু ভঙ্গের অন্য কোন কারণ পাওয়া না যায়। [প্রমাণঃ হিদায়া ১:৬৭ # আহসানুল ফাতাওয়া ২:৭৫]

ঘন ঘন বায়ু নির্গত হলে | ইসলামী যিন্দেগী