মাজূর ব্যক্তির ইমামতী করা

মুফতী মনসূরুল হক সাহেব১৪ ডিসেম্বর, ২০২৫আযান ইক্বামাত ও ইমাম মু‘আযযিন

প্রশ্ন

আমি একটি মসজিদের ইমাম। ক’দিন যাবত আমার একটা সমস্যা হচ্ছে। সেটি হল, আমি রুকু সেজদায় গেলেই পিছনের রাস্তা দিয়ে বাতাস বের হয়ে যায়। চিকিৎসা করানোর পরও কোন কাজ হচ্ছে না। এখন আমার প্রশ্ন হল, আমার জন্য ইমামতী করার অনুমতি আছে কি ?

উত্তর

উক্ত রোগটি সুস্থ্য হবার আগ পর্যন্ত আপনার ইমামতী করা থেকে বিরত থাকতে হবে। কারণ, মাজূর ব্যক্তির জন্য সুস্থ্য ব্যক্তিদের ইমাম হওয়া জায়েজ নয়। তাই সুস্থ্য হবার পর ইমামতীতে অংশ গ্রহণ করুন।

ويشترطأيضالصحةالإمامةأنيكونالإمامسليمامنالأعذاركسلسلالبولوالإسهالالمستمروانفلاتالريحوالرعافونحوذلك،فمنكانمريضابمرضمنهذهفإنإمامتهلاتصحبالسليممنهاوتصحبمريضمثلهإناتحدمرضهماالخ (الفقهعلىمذاهبالاربعة،دارالفكر-1/410)

মাজূর ব্যক্তির ইমামতী করা | ইসলামী যিন্দেগী