মাসাইল
১০০%
৪ রাক’আত পরপর প্রচলিত দোয়া পড়া
প্রশ্ন
তারাবীহের ২ রাক’আত ও ৪ রাকা’আত শেষে সাধারনভাবে বাংলাদেশে যে দু‘আ পড়া হয়ে থাকে সৌদিতে ঐ ধরনের দু‘আ পরা হয় না। এর জন্য কোন ক্ষতি আছে কি-না?
উত্তর
তারাবীহ নামাযে প্রতি চার রাক’আত পর কিছুক্ষন বিরতি দেয়ার যে নির্দেশ এসেছে , সেই সময় কেউ দুয়া পড়লে পড়তে পারে। আর কেউ চুপ করে বসে থাকলে থাকতে পারে।
আর প্রচলিত দু ‘আ যেমন পড়া যায় তেমনি অন্য কোন দু’আ বা দরুদও পড়তে পারবে। [প্রমাণঃ শামী ১:৬২৪ # আহসানুল ফাতাওয়া ৩:৪৪৫]
قرأته من مصحف اي ما فيه قرآن مطلقا لانه تعلم . (الدر المختار:1/623)
وفي الشامي: انه تلقن من المصحف فصار كما اذا تلقن من غيره . (رد المحتار:1/624)