মাসাইল
১০০%
মোবাইল ইমারজেন্সি ব্যলেন্স
প্রশ্ন
ইমারজেন্সি ব্যলেন্স যা আমরা লোন নিয়ে থাকি, তা পরিশোধের সময় যে ১ টাকা বেশি নিয়ে যায়, তা অনেকেই বলছেন সুদ হবে, আবার অনেকে বলেন ইজারা হয়ে এটা জায়েজ আছে। আবার অনেকেই বলছেন পন্য এবং সামান আলাদা হওয়াতে এটা জায়েজ আছে।
উত্তর
সার্ভিস চার্জ হিসেবে অতিরিক্ত টাকা নেয়াটা জায়েজ হবে। যেহেতু তারা ব্যালেন্স শেষ হয়ে গেলে মেসেজ দিয়ে জানায় যে, ব্যালেন্স শেষ হলে ইমার্জেন্সী ব্যালেন্স নিতে পারবে। সুতরাং বুঝা যায় যে, এটি তাদের একটি সার্ভিস। তাই এর চার্জ হিসেবে অতিরিক্ত এক দুই টাকা নেওয়াটা নাজায়েজ হবে না।
তবে যদি কর্তৃপক্ষ পরিস্কার বলে দেয় যে, অতিরিক্ত টাকাটা লোন দেয়া টাকার বিনিময়, তাহলে এটি সুদের আওতাধীন হবে। অন্যথায় হবে না।
الإجارة عقد على المنافع بعوض لأن الإجارة في اللغة بيع المنافع (الهداية شرح البداية، كتاب الإجارة- 3\231، المكتبة الإسلامية)