মাসাইল
১০০%
প্রথম বৈঠকে আত্তাহিয়্যাতু এর সাথে দরুদ শরীফ পড়া
প্রশ্ন
চার রাক‘আত নামাজের প্রথম বৈঠকে আত্তাহিয়্যাতু এর সাথে দরুদ শরীফ পড়ে ফেলেছি। এই জন্য কি সাহু সিজদা দিতে হবে নাকি নামাজের কোন সমস্যা হবে না? কেউ বলে সাহু সিজদা দিতে হবে কে বলে দিতে হবে না আসলে আপনার কাছ থেকে সঠিক উত্তরটা চাচ্ছি?
উত্তর
আপনাকে সাহু সেজদা দিতে হবে। এটা ওয়াজিব।
عَنِ الشَّعْبِيِّ، قَالَ: «مَنْ زَادَ فِي الرَّكْعَتَيْنِ الْأُولَيَيْنِ عَلَى التَّشَهُّدِ فَعَلَيْهِ سَجْدَتَا سَهْوٍ»
হযরত শাবী রহ. বলেন, যে ব্যক্তি প্রথম দুই রাকা‘আতের বৈঠকে তাশাহুদের পর কোন কিছু পড়ে, তাহলে তার উপর সেজদায়ে সাহু হিসেবে দুই সেজদা দেয়া আবশ্যক। {মুসান্নাফে ইবনে আবী শাইবা, হাদীস নং-৩০৩৯, ৩০২২}