নাপাক মধু

মুফতী মনসূরুল হক সাহেব২৬ সেপ্টেম্বর, ২০২৬বিবিধ

প্রশ্ন

নাপাক মধু পাক করার পদ্ধতি কী ?

উত্তর

মধু দুই ধরণের। এক হল জমাট মধু আরেক হল পাতলা মধু। যদি মধু পাতলা হয়, তাহলে তার সমান পানি মধুর সাথে মিলিয়ে ভাল করে ঝাঁকাতে হবে। তারপর মধু ও পানি যখন আলাদা হবে, তখন মধুকে পানি থেকে আলাদা করে ফেলবে। তারপর আবার আগের মত মধুর সাথে পানি মিলিয়ে ঝাঁকাবে। আবার পানি আলাদা করবে। এভাবে তিনবার করার দ্বারা মধু পাক হয়ে যাবে।

যদি মধু জমাট হয়, তাহলে তা প্রথমে পাতলা তথা প্রবাহমান বানাতে হবে। তারপর আগের মত পদ্ধতি অনুসরণ করে মধুকে পাক করবে।

والسمن والدهن المتنجس يطهر بصب الماء عليه ورفعه عن ثلاثا