মাসাইল
১০০%
আব্দুল মুত্তালিব নাম রাখা
প্রশ্ন
আসসালামু আলাইকুম, আমার নাম আব্দুল মুত্তালিব। কেউ বলেন আমার এই নাম রাখা জায়েয কেউ কেউ বলেন জায়েয নেই। আপনার নিকট জানতে চাই আসলে কি এই নাম রাখা জায়েয নেই? দলীল সহ জানতে চাই।
উত্তর
আব্দুল মুত্তালিব নাম রাখা জায়েয নয়। কারণ, আব্দুল মুত্তালিব অর্থ হল মুত্তালিবের বান্দা। আর আব্দ তথা বান্দা হবার নিসবত আল্লাহ তাআলার গুণবাচক নামসমূহ ছাড়া অন্য কোন নামের দিকে নিসবত করা জায়েয নয়। এ কারণে এ নাম পরিবর্তন করা আবশ্যক।