গুল বা জর্দা খাওয়া

মুফতী মনসূরুল হক সাহেব৩ জানুয়ারি, ২০২৬কুরবানী ও আক্বিকা, বিবিধ

প্রশ্ন

গুল ব্যবহার করা ও পানের সাথে জর্দা ব্যবহার করা শরী‘আত অনুযায়ী জায়িয হবে কি না?

উত্তর

গুল ব্যবহার করা ও পানের সঙ্গে জর্দা ব্যবহার করা জায়িয আছে। তবে যতদূর সম্ভব, এ সমস্ত জিনিষের অভ্যাস না করা উত্তম। কারণ, এগুলোর অভ্যাস হওয়ার পরে, না পাওয়ার ক্ষেত্রে অনেক পেরেশানীর কারণ হয়ে যায়। আর নিজের পক্ষ থেকে পেরেশানীর কোন কারণ সৃষ্টি করা ঠিক নয়। তবে মুখের বা দাঁতের সমস্যার কারণে কেউ যদি ঔষধ হিসেবে গুল ব্যবহার করতে বাধ্য হয় তাহলে সেটা ভিন্ন কথা। [প্রমাণ ফাতাওয়া রহীমিয়া ২:২৪১; ফাতাওয়া রশীদিয়া ৪৬২]

গুল বা জর্দা খাওয়া | ইসলামী যিন্দেগী