সুদের টাকা মসজিদ-মাদরাসা কিংবা গরীবদেরকে দান করা

মুফতী মনসূরুল হক সাহেব১৪ আগস্ট, ২০২৫বান্দার হক, সামাজিকতা আচার ব্যবহার ও রাজনীতি

প্রশ্ন

কোন লোক সুদের টাকা নিজে না নিয়ে মসজিদ, মাদরাসা বা কবরস্থানের জন্য দান করতে পারবে কি না এবং আত্মীয়-স্বজনের ভিতর কেউ গরীব থাকলে তাকে দিতে পারবে কিনা?

উত্তর

সুদের টাকা, অনুরূপভাবে সম্পূর্ণ অবৈধভাবে উপার্জিত টাকা নিজের কাজে বা দ্বীনের কোন কাজে ব্যয় কবা জায়িয হবে না। সুদ দাতার ঠিকানা জানা থাকলে, অথবা সুদ দাতাকে পাওয়া গেলে, সুদের টাকা তাকে বা তার ওয়ারিশদেরকে ফেরৎ দিয়ে দিবে। তবে একান্তই সুদ দাতাকে পাওয়া না গেলে বা ফেরৎ দেয়া সম্ভব না হলে, টাকার মুল মালিককে সাওয়াব পৌঁছানোর নিয়্যতে তা গরীবদেরকে দান করে দিবে। নিজের সাওয়াবের জন্য দান করা জায়িয হবে না। উক্ত সুদী টাকার মালিক না হওয়ার ক্ষেত্রে গরীব মিসকীন বা জনহিতকর/কাজে, যেমন, মসজিদ-মাদরাসার পায়খানা পেশাবখানা নিন্মমানের কাজে ব্যয় করা যাবে। অনুরূপভাবে টিউবয়েল বসানো ও রাস্তাঘাট নির্মাণ ইত্যাদি কাজেও ব্যবহার করা যাবে। [প্রমাণঃ কিফায়াতুল মুফতী ৭:৭০, #নিজামুল ফাতাওয়া ২:৪৩০, #ফাতাওয়া মাহমূদিয়া, ৫:১৩৬, #আলমগীরী, ৫:৩৪২, #আল আশবাহ ওয়ান নাযায়ের, ১:১৭৫]

সুদের টাকা মসজিদ-মাদরাসা কিংবা গরীবদেরকে দান করা | ইসলামী যিন্দেগী