তাকবীরে তাহরীমা বলার আগেই হাত বাঁধা

মুফতী মনসূরুল হক সাহেব২ অক্টোবর, ২০২৪নামায

প্রশ্ন

নামাযের সময় তাকবীরে তাহরীমা বলার আগে অর্থাৎ, মুখে উচ্চারণ শেষ করার আগে কেউ যদি হাত বেঁধে ফেলে, তাহলে নামাযের কোন ক্ষতি হবে কি-না?

উত্তর

তাকবীরে তাহরীমা মুখে উচ্চারণ শেষ করার আগেই যদি কেউ হাত বেঁধে ফেলে, তাতে তার নামায হয়ে যাবে। তবে এরূপ করা ভাল নয়, বরং তাকবীর বলতে বলতে হাত বাঁধবে। তাকবীর বলা শেষে হাত বাঁধাও শেষ হবে।

তাকবীরে তাহরীমা বলার আগেই হাত বাঁধা | ইসলামী যিন্দেগী