রোযা অবস্থায় সন্তানকে দুগ্ধ পান করানো

মুফতী মনসূরুল হক সাহেব৯ অক্টোবর, ২০২৪রোযা ও ইতিকাফ

প্রশ্ন

কোন মহিলা যদি রোযা অবস্থায় তার সন্তানকে দুগ্ধ পান করায়, তাহলে এতে তার রোযার কোন ক্ষতি হবে কি?

উত্তর

কোন মহিলা যদি রোযা অবস্থায় সন্তানকে দুগ্ধ পান করায় তাহলে এতে রোযার কোন ক্ষতি হবে না। কেননা, শরীর থেকে কোন কিছু বের হলে রোযা ভঙ্গ হয় না। কারন, পানাহার ও স্ত্রী সহবাস বর্জন করার নাম হচ্ছে রোযা। সুতরাং রোযা অবস্থায় স্বাভাবিক রাস্তা দিয়ে কোন কিছু পেটে অথবা মস্তিষ্কে প্রবেশ করলেই কেবল রোযা ভঙ্গ হবে।

[প্রমাণঃ ফাতাওয়া শামী ৩:৩৭১# ফাতাওয়া দারুল উলূম ৬:৪০৮, ৪১০ও ৪১৩]

রোযা অবস্থায় সন্তানকে দুগ্ধ পান করানো | ইসলামী যিন্দেগী