মাসাইল
১০০%
নামাযের মধ্যে তিন তাসবীহ পড়া
প্রশ্ন
জামা‘আতে নামাযের মধ্যে মুক্তাদিরা রুকু, সিজদার তাসবীহ তিন বারের বেশী বলতে পারবে কিনা?
উত্তর
ইমাম সাহেবে রুকূ সিজদার মধ্যে ধীরস্থির ভাবে পাঁচবার তাসবীহ পড়বেন। এর মধ্যে মুক্তাদীগণ তিনবার অবশ্যই পড়তে পারবেন। আর সুযোগ পেলে পাঁচবারও পড়তে পারেন। সুতরাং তিনবারের বেশী পড়া নিষেধ করা যাবে না। [প্রমাণঃ ফাতাওয়া আলমগীরী, ১:৭৫/আহসানুল ফাতাওয়া ৩:২৯৬]