মাসাইল
১০০%

কুরআন শরীফ

প্রশ্ন

আমাদের গ্রমে একজন আহলে হাদিস বলতেছে কোরআন শরীফ বলা যায়েজ নেই ?

উত্তর

শরীফ শব্দের অর্থ হল, সম্মানজনক, মর্যাদাকর। সুতরাং এ গুণবাচক শব্দে কুরআনকে সম্বোধন করা অবশ্যই জায়েজ। কোন সন্দেহ নেই।

কুরআনকে শরীফ কেন বলা যাবে না ? এর কী কোন দলীল উক্ত ভাই প্রদান করেছেন ? যদি না করে থাকেন, তাহলে তার কথাটি একটি অজ্ঞতা বৈ কিছু নয়।

শরীফ এটি সম্মানসূচক শব্দ। কুরআনসহ ইসলামী প্রতীকসমূহকে সম্মানের নির্দেশ এসেছে। সে হিসেবে “শরীফ” শব্দটি যেহেতু সম্মানসূচক শব্দ। তাই এটি ব্যবহারে শরয়ী কোন বিধিনিষেধ নেই।

যারা জায়েজ নেই বলেন, তারা এটি অজ্ঞতার কারণে বলে থাকেন।

وَمَن يُعَظِّمْ شَعَائِرَ اللَّهِ فَإِنَّهَا مِن تَقْوَى الْقُلُوبِ [٢٢:٣٢]

কেউ আল্লাহর নামযুক্ত বস্তুসমুহের প্রতি সম্মান প্রদর্শন করলে তা তো তার হৃদয়ের আল্লাহভীতি প্রসূত।  [সূরা হজ্জ-৩২]