শ্বাশুরীর সাথে যিনা করলে
প্রশ্ন
কোন ব্যক্তি শয়তানের প্ররোচনায় পড়ে শ্বাশুড়ীর সাথে যিনা-ব্যভিচারে লিপ্ত হয়েছে। এমতাবস্থায় তার স্ত্রী তার জন্য হালাল থাকবে কি-না?
উত্তর
কোন পুরুষ যদি কোন মহিলার সাথে ব্যভিচারে লিপ্ত হয়, অথবা কামভাব সহকারে তার যৌনাঙ্গের ভিতরাংশের দিকে তাকায়, তখন এই পুরুষের জন্য উক্ত মহিলার মাকে বা মেয়েকে বিবাহ করা হারাম। আর পূর্ব থেকেই যদি বিবাহ করে থাকে, তাহলে সেই স্ত্রী চিরতরে হারাম হয়ে যাবে। সুতরাং শ্বাশুড়ীর সাথে যিনা কারণে তার আপন স্ত্রীও তার জন্য হারাম হয়ে গেছে। আর কোনদিন হালাল হবে না। এখন মাসআলা জানার পরই তাদেরকে পৃথক হয়ে যেতে হবে এবং শ্বাশুরীর সাথে যিনা করার পরই তাদের স্বামী- স্ত্রী হিসাবে যতদিন দেখা-সাক্ষাৎ, মিল-মিশ হয়েছে এ সবই নাজায়েয ও যিনা হয়েছে। পৃথক হওয়ার পর ইদ্দত পালনের পর উক্ত মহিলা অন্যত্র বিবাহ বসতে পারবে। [প্রমাণঃ হিদায়া ২:৩০৯ #আহসানুল ফাতওয়া, ৫:৪৫৪ #ফাতওয়া দারুল উলূম ৭:৩২৭ #ইমদাদুল মুফতী]