বিনা যাঁচায়ের হোটেল ও রেস্টুরেন্টর যবেহকৃদ জন্তুর গোস্ত খাওয়া

মুফতী মনসূরুল হক সাহেব৩ জানুয়ারি, ২০২৬কুরবানী ও আক্বিকা, বিবিধ

প্রশ্ন

অনেক সময় দেখা যায় আমাদের দেশের হোটেল, রেস্টুরেন্ট এবং বিয়ের অনুষ্ঠানে বা বড় ধরণের অনুষ্ঠানে হাঁস মুরগী, গরু-ছাগল ইত্যাদি জন্তু শরী‘আত মুতাবিক যবেহ করা হয় না। এমতাবস্থায় সন্দেহের ভিত্তিতে উক্ত স্থানসমূহে উল্লেখিত প্রাণীর গোশত খাওয়া জায়িয কি-না?

উত্তর

কেউ যদি ইচ্ছাকৃতভাবে বিসমিল্লাহ না বলে তাহলে উক্ত প্রাণীর গোশত খাওয়া নাজায়িয। তবে যদি কেউ অনিচ্ছায় বা বেখিয়ালিতে বিসমিল্লাহ না বলে বা বলতে ভুলে গিয়ে থাকে, তাহলে উক্ত যবেহকৃত প্রাণীর গোশত খাওয়া জায়িয এবং সম্পূর্ণ হালাল হবে।

হোটেল, রেস্টুরেন্ট বা অনুষ্ঠানাদিতে সাধারণতঃ মুসলমানরাই যবেহ করে থাকে। আর মুসলমান কখনও ইচ্ছাকৃতভাবে যবেহ করার সময় বিসমিল্লাহ না বলে পারে না। যদি ভুলে বিসমিল্লাহ ছাড়া যবেহ করে ফেলে, তা খাওয়া নাজায়িয হবে না। সুতরাং, উল্লেখিত অনুষ্ঠানে গোশত খাওয়া জায়িয। বিসমিল্লাহ পড়েছে কি-না নিছক এ সন্দেহের উপর ভিত্তি করে গোশত খাওয়া ত্যাগ করা যায় না। তাছাড়া মুসলমানদের সম্পর্কে সুধারণা পোষণ করাই শরী‘আতের বিধান। আর প্রত্যেক মুমিনের অন্তরে তো বিসমিল্লাহ আছেই।

হযরত আয়িশা রা. কর্তৃক এমনিরূপ এক প্রশ্নের জবাবে নবী ﷺ বলেন, এ ধরনের সন্দেহ পরিত্যাগযোগ্য। [হিদায়াঃ ৪:৪৩৫ আল-আশবাহ ওয়ান-নাজায়েয]

বিনা যাঁচায়ের হোটেল ও রেস্টুরেন্টর যবেহকৃদ জন্তুর গোস্ত খাওয়া | ইসলামী যিন্দেগী