মাসাইল
১০০%
ওয়াকফকৃত ঈদগাহ ত্যাগ করে অন্য স্থানে নামায পড়া
প্রশ্ন
ওয়াকফকৃত ‘ঈদগাহ পরিবারিক কারণে রাগ করে ছেড়ে বিনা ওয়াকফকৃত ঈদগাহে নামায সহীহ হবে কি-না? অথবা সমস্ত গ্রামবাসীকে মিলানোর উদ্দেশ্যে ওয়াকফকৃত মাঠ ত্যাগ করে অন্য স্থানে ঈদের নামায জায়িয হবে কি-না? এক্ষেত্রে প্রথম স্থানটি কি করা সঙ্গত হবে?
উত্তর
পারিবারিক কারণে রাগ করে ওয়াকফকৃত ঈদগাহ বাদ দিয়ে অন্যত্র ‘ঈদের নামায পড়া সঠিক হবে না। যদিও এতে ঈদের ওয়াজিব আদায় হয়ে যাবে। কিন্তু দুনিয়াবী কারণে মুসলমানদের জামা’আতের মধ্যে বিভক্তি সৃষ্টি করার দরুন গুনাহগার হবে। হ্যাঁ, অন্যত্র যদি সকলকে মিলানো যায়, তাহলে সেখানে ঈদের নামায দুরস্ত হবে। তবে সেই দ্বিতীয় স্থানটি ওয়াকফ করে নেয়া ভাল। সে ক্ষেত্রে প্রথম ঈদগাহে যদি আর ঈদের নামায না পড়া হয়, তাহলে সেখানে মসজিদ বা মাদ্রাসা বানানো জায়িয হবে। [প্রমাণঃ কিফায়াতুল মুফতী ৭:১০৭# ফাতাওয়া মাহমূদিয়া ২:৪৬৯]