মাসাইল
১০০%
মুসলমানদের জন্য কাঁকড়া ও কুঁচে খাওয়া
প্রশ্ন
মুসলমানদের জন্য কাঁকড়া ও কুচে খাওয়া জায়িয কি-না? যদি জায়িয না হয়, তবে উক্ত জীবগুলি বিক্রয় করে বিক্রিত অর্থ দ্বারা জীবিকা নির্বাহ করা যাবে কি-না?
উত্তর
আমাদের হানাফী মাযহাব মতে মাছ ছাড়া পানির অন্য কোন প্রাণী যেমনঃ কচ্ছপ, কাঁকড়া ও কুঁচে ইত্যাদি খাওয়া। অপরদিকে এসব বস্তু জায়িযভাবে অন্য কোন বৈধ কাজে ব্যবহার করারও কোন প্রচলন নাই। যেহেতু এগুলো খাওয়া হানাফী মাযহাব মতে নিষেধ। সুতরাং, বিক্রি করাও নাজায়িয। নিষিদ্ধ বস্তু বিক্রি করে পয়সা পাওয়াটা তার বিক্রি জায়িয হওয়ার দলীল নয়, বরং খাওয়া নিষেধ হওয়া সত্বেও বৈধভাবে অন্য কোন হালাল কাজে ব্যবহৃত হওয়ার প্রচলন হওয়া তার বিক্রি জায়িয হওয়ার দলীল। [প্রমাণঃ বাযযাযিয়া ৩:৩৫৭, ফাতাওয়া হিন্দিয়া, ৩:১১৪]