মাসাইল
১০০%
উত্তেজিত অবস্থায় বাচ্চাকে দুধ পান করানো
প্রশ্ন
স্বামী-স্ত্রী সহবাস করা বা উত্তেজিত অবস্থায় দুই বৎসরের মেয়ের গায়ে যদি হাত লাগে বা সে দুধ পান করতে চেষ্টা করে এবং মা সন্তানকে ঐ অবস্থায় দুধ পান করায় তাতে কোন ক্ষতি আছে কি-না?
উত্তর
সন্তান ঘুমিয়ে যাওয়ার পরে স্ত্রীর সঙ্গে সহবাসে লিপ্ত হওয়া উচিত। সন্তান দুধ পান করা অবস্থায় সহবাসে লিপ্ত হওয়া বাঞ্ছনীয় নয়। তাতে সন্তান নির্লজ্জ হওয়ার আশংকা রয়েছে। তবে স্ত্রীর সঙ্গে সহবাসে লিপ্ত অবস্থায় ছোট মেয়ের উপর হাত পড়লে, তাতে কোন ক্ষতি হবে না। বা হুরমতে মুছাহারা ছাবিত হবে না। স্ত্রীও হারাম হবে না।
কারণ হুরমতে মুছাহারা ছাবিত হওয়ার জন্য পূর্ব শর্ত হল-যার উপর হাত লাগবে, আকর্ষণ বা শাহওয়াত তারই উপর হতে হবে এবং তার বালিগা হওয়া বা বালিগার নিকট বর্তী হওয়া জরুরী। মোদ্দাকথা মেয়ের বয়স নয় বৎসরের বেশী হতে হবে। [প্রমাণঃ আহসানুল ফাতাওয়া, ৫:৮৪ #ফাতাওয়া শামী ৩:৩৭]