টেবিলের উপরে খানা খাওয়া

মুফতী মনসূরুল হক সাহেব২ জুলাই, ২০২৩কুফর শিরক বিদ‘আত কুসংস্কার অপসংস্কৃতি

প্রশ্ন

বর্তমানে ডাইনিং টেবিল ও চেয়ারে বসে খানা খাওয়ার যে পদ্ধতি চালু আছে তা সুন্নাত বিরোধী এবং বিজাতীয় অনুকরণ বলে আমরা জানি। কিন্তু যদি টেবিলের উপরে দস্তরখান বিছিয়ে তার উপরে বর্তনে খানা রেখে এবং চেয়ারে বা বেঞ্চে সুন্নাতী কায়দায় বসে খানা খাওয়া হয়, তা জায়িয হবে কি-না?

উত্তর

বর্তমানে বিজাতীয় স্টাইলে যে ‍খানাপিনার নিয়ম চালু হয়ে গেছে, এটা অবশ্যই পরিত্যাগ করা ‍উচিত। কারণ শরী‘আতে আমাদেরকে ইয়াহুদী খৃষ্টানদের রীতিনীতি অনুসরণ করতে কঠোরভাবে নিষেধ করা হয়েছে। নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম মেঝের মধ্যে দস্তরখান বিছিয়ে খানা খেতেন। আমাদের সেভাবে খানা খাওয়ার অভ্যাস করা উচিত। মাঝে মাঝে বিশেষ জরুরতে বা ঠেকায় চেয়ার টেবিলে বসে খেতে হলে, তখন সুন্নাত তরীকায় বসে টেবিলের উপর দস্তরখানা বিছিয়ে খেতে পারবে। তবে সর্বদার জন্য এটাকে নিয়ম বানানো ঠিক নয়।

عن انس رضي الله تعالى عنه قال ما اكل النبي صلى الله عليه وسلم على خوان ولا سكرجة.....الخ (سنن الترمذي:2/1)

[প্রমাণঃ ফাতওয়া মাহমূদিয়া, ৫:১১৬ # তিরমিযী শরীফ, ২:১ # মিশকাত শরীফ ১:৩৬৩]

টেবিলের উপরে খানা খাওয়া | ইসলামী যিন্দেগী