মাসাইল
১০০%
ইজমালী সম্পত্তির কিয়দাংশ ওয়াকফ করা
প্রশ্ন
কোন ওয়ারিশ যদি তার পৈতিক সম্পত্তির কিয়দাংশ ইজমালী থাকাবস্থায় ধর্মীয় প্রতিষ্ঠানে ওয়াকফ করে। তাহলে ঐ ওয়াকফ বৈধ হবে কি?
উল্লেখ্য, বোন ভাইকে না জানিয়ে ভাইয়ের অবর্তমানে ইজমালী সম্পত্তি মসজিদে দান করে ফেলেছে, তবে বোন কখনও উপরোল্লিখিত জায়গা নিজে ভোগ দখল করে নাই। আশা করে সঠিক মাসআলা দিয়ে বাধিত করবেন।
উত্তর
পৈত্রিক সম্পত্তি ইজমালী থাকা অবস্থায় কোন ওয়ারিশ কোন সুরতেই ওয়াকফ করতে পারবে না। তবে বন্টনের পর প্রত্যেকে নিজ নিজ অংশ ওয়াকফ করতে পারবে। (প্রমাণঃ আহসানুল ফাতাওয়া ৬:৪১৭, ইমদাদুল মুফতীন ৭৪৬, আল বাহরুর রায়িক ৫: ১৭৯)