বিবাহ অনুষ্ঠানে প্রবেশ দ্বারে গেইট নির্মাণ

মুফতী মনসূরুল হক সাহেব৩ জুলাই, ২০২৩বিবাহ তালাক, কুফর শিরক বিদ‘আত কুসংস্কার অপসংস্কৃতি

প্রশ্ন

বিবাহ অনুষ্ঠানে সুসজ্জিত গেইট নির্মাণ করে বর পক্ষের লোকজনের সেখান দিয়ে প্রবেশকালে তাদের নিকট থেকে টাকা আদায় করা জায়িয আছে কি-না ? তেমনিভাবে যদি বর পক্ষের লোকজনের নিকট থেকে টাকা আদায়ের উদ্দেশ্য ব্যতিরেকে কেবলমাত্র তাদের সম্মানার্থে এই গেইট নির্মাণ করা হয়, তাহলে সেটা জায়িয হবে কি?

উত্তর

এভাবে গেইট নির্মাণ করায় অপব্যয় ও অপচয় হয়। তাছাড়াও কারো ইচ্ছার বিরুদ্ধে টাকা উসূল করা হারাম। এগুলো বর্বরতা ও কু-প্রথা মাত্র। এসব থেকে পরহেয করা জরূরী। টাকা উসূল না করা হলেও অপচয়ের কারণে এবং বিজাতীয় প্রথার অনুকরণের দরুণ বিবাহ উপলক্ষে গেট নির্মাণ নিষিদ্ধ।

لايحل مال امرئ مسلم الا بطيب نفس منه. (السنن الكبرى:6/100)

[প্রমাণঃ ফাতাওয়া মাহমুদিয়া, ১২ : ৩৯৪ # আস-সুনানুল কুবরা, ৬ : ১০০ # সূরা বনী ইসরাঈল, ২৬ # তারগীব তারহীব ৩ : ১৯]

বিবাহ অনুষ্ঠানে প্রবেশ দ্বারে গেইট নির্মাণ | ইসলামী যিন্দেগী