১টি মেয়ে থাকলে কতটুকু সম্পদ পাবে

আহলে হক মিডিয়া৩০ জুলাই, ২০২৫মিরাস বন্টন

প্রশ্ন

আসসালামু আলাইকুম। কারো যদি শুধু ১টি মেয়ে থাকে তবে তার সম্পদ মৃত্যুর পরে কিভাবে বন্টন হবে।

উত্তর

যদি মৃত ব্যক্তির স্ত্রী, বাবা, মা, ভাই-বোন বা এ জাতীয় মীরাছ পাবার মত আর কোন আত্মীয় না থাকে, তাহলে পুরো সম্পদ মেয়ে পাবে। প্রথমে পাবে অর্ধেক এক কন্যা হিসেবে। তারপর বাকি অর্ধেক পাবে আর কোন হকদার না থাকায়।

وَإِن كَانَتْ وَاحِدَةً فَلَهَا النِّصْفُ ۚ [٤:١١]

যদি একজনই হয়,তবে তার জন্যে অর্ধেক। [সূরা নিসা-১১]

وَمَنْ تَرَكَ مَالًا فَهُوَ لِوَرَثَتِهِ (سنن ابن ماجه، رقم-2415، صحيح مسلم، رقم-1619، سنن الترمذى، رقم-1070)

ما فضل عن فرض ذوى الفروض، ولا مستحق له، يرد على ذوى الفروض بقدر حقوقهم (السراجى فى الميراث-60)

(قَوْلُهُ ثُمَّ الرَّدُّ) أَيْ عِنْدَ عَدَمِ مَنْ تَقَدَّمَ ذِكْرُهُ مِنْ الْعَصَبَاتِ يُرَدُّ الْبَاقِي مِنْ أَصْحَابِ الْفُرُوضِ عَلَى ذَوِي الْفُرُوضِ النَّسَبِيَّةِ، (رد المحتار، كتاب الفرائض-10/500، الفتوى الهندية-6/469)

১টি মেয়ে থাকলে কতটুকু সম্পদ পাবে | ইসলামী যিন্দেগী