স্বর্ণ বিক্রি করে কুরবানী

মুফতী মনসূরুল হক সাহেব১৪ ডিসেম্বর, ২০২৫কুরবানী ও আক্বিকা

প্রশ্ন

আমার স্ত্রীর কাছে ৫ ভড়ি স্বর্ণ আর ২ হাজার টাকা আছে এখন রূপার নেসাব অনুযায়ী তার উপর যাকাত আদায় করা ফরজ ছিল এখন কুরবানীর ক্ষেত্রে তো ২ হাজারে তেমন কোন প্রানী পাওয়া যায় না এই ক্ষেত্রে করনীয় কি সে কি স্বর্ণ বিক্রি করে কুরবানীর পশু কিনবে ? নগদ ক্যাশ না থাকলে স্বর্ণ বিক্রি করে কি কুরবানী দিতে হবে ?

উত্তর

এক্ষেত্রে কারো কাছ থেকে ধার করে, বা শরীকানা কুরবানীতে অংশ নিয়ে, বা বকরী ইত্যাদির মাধ্যমে কিংবা প্রয়োজনে স্বর্ণ বিক্রি করে হলেও কুরবানী করা আবশ্যক।

عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَنْ كَانَ لَهُ سَعَةٌ، وَلَمْ يُضَحِّ، فَلَا يَقْرَبَنَّ مُصَلَّانَا»

হযরত আবূ হুরায়রা রাঃ থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তির কুরবানী করার সক্ষমতা রয়েছে, কিন্তু কুরবানী করেনি, সে যেন আমাদের ঈদগাহে না আসে। [সুনানে ইবনে মাজাহ, হাদীস নং-৩১২৩]

لا بد من اعتبار الغنى، وهو ان يكون فى ملكه مائتا درهم او عشرين دينارا ا وشئ تبلغ قيمته ذلك سوى مسكنه وما يأثث به وكسوته وخادمه وفرسه وسلاحه وما لا يستغنى عنه وهو نصاب صدقة الفطر (بدائع الصنائع-4/196، رد المحتار-9/453، الفتاوى الهندية-5/292)

স্বর্ণ বিক্রি করে কুরবানী | ইসলামী যিন্দেগী