হাসপাতালে তৈয়াম্মুম

মুফতী মনসূরুল হক সাহেব৯ অক্টোবর, ২০২৫উযূ গোসল ইস্তেন্জা তায়াম্মুম ও মাসাহ

প্রশ্ন

ডাক্তাররা পিপিই পরে কিভাবে অজু করবে ? বা হাসপাতালে তৈয়াম্মুম করার ভাল যায়গা কোনটা ? ধূলো যুক্ত জায়গা নেই।

উত্তর

পানি থাকা অবস্থায় পিপি পরিধান করা অবস্থায়ও তায়াম্মুম করা জায়েজ নয়। বরং পিপি খুলে অযু করতে হবে। অযুর মাধ্যমে যেসব অঙ্গ ধৌত করতে হয়, করোনার প্রাদুর্ভাব থেকে বাঁচতে সেসব অঙ্গই বারবার ধৌত ও পরিস্কার করার কথা ডাক্তারগণ বলে থাকেন। সুতরাং পিপি পরিধানে থাকার অযুহাতে অযুর বদলে তায়াম্মুমের কোন সুযোগ নেই।

তায়াম্মুমের হুকুম তখন আসে, যখন পানি না থাকে, বা পানি ব্যবহার করলে মৃত্যু বা মৃত্যুর পথযাত্রী হবার শংকা থাকে। হাসপাতালের দেয়ালে ধুলো জমে থাকলে তা দিয়ে তায়াম্মুম করা জায়েজ হবে। বা বাহির থেকে মাটি সংগ্রহ করে তা দিয়ে তায়াম্মুম করতে পারবে।

কিন্তু মনে রাখতে হবে যে, তায়াম্মুম তখনি করতে পারবে, যখন পানির ব্যবস্থা না থাকে, বা পানি ব্যবহার করলে মৃত্যু বা মৃত্যুর পথযাত্রী হবার শংকা থাকে। এছাড়া তায়াম্মুম করলে পবিত্রতা অর্জন হবে না।

وَإِن كُنتُم مَّرْضَىٰ أَوْ عَلَىٰ سَفَرٍ أَوْ جَاءَ أَحَدٌ مِّنكُم مِّنَ الْغَائِطِ أَوْ لَامَسْتُمُ النِّسَاءَ فَلَمْ تَجِدُوا مَاءً فَتَيَمَّمُوا صَعِيدًا طَيِّبًا فَامْسَحُوا بِوُجُوهِكُمْ وَأَيْدِيكُم مِّنْهُ ۚ مَا يُرِيدُ اللَّهُ لِيَجْعَلَ عَلَيْكُم مِّنْ حَرَجٍ وَلَٰكِن يُرِيدُ لِيُطَهِّرَكُمْ وَلِيُتِمَّ نِعْمَتَهُ عَلَيْكُمْ لَعَلَّكُمْ تَشْكُرُونَ [٥:٦]

যদি তোমরা রুগ্ন হও,অথবা সফরে থাক অথবা তোমাদের কেউ প্রসাব-পায়খানা সেরে আসে অথবা তোমরা স্ত্রীদের সাথে সহবাস কর, অতঃপর পানি না পাও, তবে তোমরা পবিত্র মাটি দ্বারা তায়াম্মুম করে নাও-অর্থাৎ, স্বীয় মুখ-মন্ডল ও হস্তদ্বয় মাটি দ্বারা মুছে ফেল। আল্লাহ তোমাদেরকে অসুবিধায় ফেলতে চান না; কিন্তু তোমাদেরকে পবিত্র রাখতে চান এবং তোমাদের প্রতি স্বীয় নেয়ামত পূর্ণ করতে চান-যাতে তোমরা কৃতজ্ঞাতা প্রকাশ কর। [সূরা মায়িদা-৬]