খানা খাওয়ার আদব

মুফতী মনসূরুল হক সাহেব২৬ সেপ্টেম্বর, ২০২৬সুন্নত

প্রশ্ন

গ্রামের মুরুব্বীগণ খানা খাওয়ার সময় মাথা ঢেকে খানা খেতে বলে। ছেলেদের মাথায় টুপি এবং মেয়েদের মাথায় উড়না দিয়ে খানা খেতে তাগীদ দেয়। আমার জানার বিষয় হল, এভাবে মাথা ঢেকে খানা খাওয়া কি সুন্নত ?

উত্তর

মাথা ঢেকে খানা খাওয়া সুন্নত নয়। জরুরী ও নয়। তাই মাথা খোলা অবস্থায় খানা খেতে কোন সমস্যা নেই। তবে মাথা খালি রাখা দেখতে অসুন্দর দেখা যায় বলে হয়তো মুরুব্বীগণ বলে থাকেন। তাই এটিকে সর্বোচ্চ আদব বলা যেতে পারে। কিন্তু সুন্নত বা মুস্তাহাব বলার কোন সুযোগ নেই।

ولا بأس بالأكل متكئا، أو مشكوف الرأس فى المختار (رد المحتار، كتاب الحظر والإباحة-9\490)