তালাক শর্তের সাথে মুয়াল্লাক্ব করলে

মুফতী মনসূরুল হক সাহেব৩ ফেব্রুয়ারি, ২০২৫বিবাহ তালাক

প্রশ্ন

জনৈক ব্যক্তি রাগ করে তার স্ত্রীকে বলল- যদি তুমি আমার অনুমতি ব্যতিরেকে অমুক বাড়ীতে যাও তবে তোমার উপর এক তালাক পতিত হবে। আর যদি উক্ত বাড়ী থেকে কোন কিছু এনে আমার ঘরে রাখ, তবে তোমার উপর দ্বিতীয় তালাক পতিত হবে। এরপর থেকে আজ পর্যন্ত স্ত্রী এখনো উক্ত বাড়ী থেকে কিছু আনেনি- এমনকি সেখানে যায়ওনি। তবে ভবিষ্যতে যাওয়ার সম্ভাবনা আছে এখন স্বামী যদি স্ত্রীকে উপরোক্ত দু’টি বিষয়ের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়ে অনুমতি প্রদান করে তাহলে শরী‘আতের দৃষ্টিতে এর হুকুম কি?

উত্তর

বর্ণনা মুতাবেক এ মুহূতে স্বামী আগের কথা প্রত্যাহার করে অনুমতি দিলেও কোন লাভ হবে না। কারণ শর্ত সাপেক্ষে তালাক পড়ে যাবে। অর্থাৎ ভবিষ্যতে কোখনো অনুমতি ব্যতিরেকে অমুকের বাড়ীতে গেলে, তার উপর তালাক পড়বে এবং সে বাড়ী থেকে কোন কিছু আনলে দ্বিতীয় তালাক পড়বে। সুতরাং উক্ত কাজ থেকে বিরত থাকা ব্যতিত তালাক থেকে বাচার কোন ব্যবস্থা নেই। [প্রামাণঃ মিশকাত শরীফ, ২:২৮২ # হিদায়াহ, ২:৩৮৫ # দারুল উলূম ১০:৮৯, ১০:৫৫ # মাহমূদিয়া ১০:৪০৯]

তালাক শর্তের সাথে মুয়াল্লাক্ব করলে | ইসলামী যিন্দেগী