মাসাইল
১০০%
নামায রোযা নিয়ে ঠাট্টা-বিদ্রূপ করা
প্রশ্ন
নামায রোযার ব্যাপারে কেউ যদি ঠাট্টা-বিদ্রূপ করে বলে যে, কে যায় উঠক-বৈঠক করতে, যার ঘরে ভাত নেই সে রাখবে রোযা। এরূপ উক্তির দ্বারা কোন পর্যাযের গুনাহ হবে?
উত্তর
শরী‘আতের কোন সুস্পষ্ট হুকুমকে অস্বীকার করা যেমন কুফুরী তেমনিভাবে শরী‘আতের কোন অকাট্য ফরয হুকুম সম্পর্কে ঠাট্টা করাও কুফুরী এরূপ করার দ্বারা ঈমান চলে যাবে। তাই তার খালিস অন্তরে তাওবা করা ও বিবাহ দুহরানো জরুরী। [প্রমাণঃ জাওয়াহিরুল ফিকহ, ১:২৩]