হজ্জ বা উমরা করতে গিয়ে জামা‘আতে নামায পড়া

আহলে হক মিডিয়া৮ আগস্ট, ২০২৫নামায

প্রশ্ন

হজ্জ বা উমরা করতে গিয়ে জামা‘আতে নামায পড়ার সময় যদি মহিলা সামনের কাতারে দাঁড়ায়, আর তার পিছনে পুরুষ দাঁড়ায়, তাহলে উক্ত পুরুষের নামাযের হবে কি? দয়া করে জানাবেন।

উত্তর

যদি মহিলা জামা‘আতে শরীক হয়, আর ইমাম সাহেব মহিলাদের ইমামতীরও নিয়ত করে থাকে, তাহলে মহিলার নামায শুদ্ধ হয়ে যাবে। কিন্তু তার কারণে তার ডান পাশে ও বাম পাশে দাঁড়ানো পুরুষ মুক্তাদীর নামায নষ্ট হয়ে যাবে। আর যদি ইমাম মহিলাদের ইমামতীর নিয়ত না করে থাকে, তাহলে কেবল মহিলার নামায ফাসিদ হবে।

وقد صرحوا بان المرأة الواحدة تفسد صلاة ثلاثة، اذا وقفت فى الصف من عن يمينها ومن عن يسارها ومن خلفها (رد المحتار-2/316، هداية-1/124)

হজ্জ বা উমরা করতে গিয়ে জামা‘আতে নামায পড়া | ইসলামী যিন্দেগী