হাঁটা বা দাঁড়ানোর সময় করনীয়

মুফতী মনসূরুল হক সাহেব৫ অক্টোবর, ২০২৫বিবিধ

প্রশ্ন

We see many people who keep their single or both hands on their back and/or chest when walking or standing, now my question is is there any restriction about it or not ?

অনুবাদ - আমরা অনেক লোককে দেখি যারা হাঁটার সময় বা দাঁড়ানোর সময় তাদের একটি বা উভয় হাত তাদের পিঠে এবং/অথবা বুকে রাখে, এখন আমার প্রশ্ন হল এতে কোন সীমাবদ্ধতা আছে কি না ?

উত্তর

এভাবে হাঁটতে বা দাঁড়াতে কোন সমস্যা নেই। তবে হাঁটার সময় দৃঢ় পদভরে একটি নিচু হয়ে হাটা উত্তম।

عن عليى بن ابى طالب رضى الله عنه قال: كان رسول الله صلى الله عليه وسلم اذا مشى تكفا كأنما ينحط من صبب (شمائل ترمذى-8)

হযরত আলী বিন আবী তালিব রাঃ থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চলতেন, তখন নিচের দিকে নামার মত ঝুকে চলতেন। [শামায়েলে তিরমিজী-৮]

عن ابراهيم بن محمد رح قال: كان على رضى الله عنه اذا وصف النبى صلى الله عليه وسلم قال: اذا مشى تقلع كانما ينحط فى صبب (شمائل ترمذى-8)

হযরত ইবরাহীম বিন মুহাম্মদ রহঃ থেকে বর্ণিত। তিনি বলেন, হযরত আলী রাঃ যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর গুণাগুণ বর্ণনা করতেন, তখন বলতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিচের দিকে নামার মত দৃঢ় পদভরে চলতেন। (মহিলাদের মত পা টেনে টেনে চলতেন না) [শামায়েলে তিরমিজী-৮]

হাঁটা বা দাঁড়ানোর সময় করনীয় | ইসলামী যিন্দেগী