তালাকের ওয়াসওয়াসা থেক উপায়

মুফতী মনসূরুল হক সাহেব২৯ সেপ্টেম্বর, ২০২৫বিবাহ তালাক

প্রশ্ন

প্রথমে মনে মনে তালাক দিলে হয় কি না? জানার জন্য আপনার ওয়েব সাইটে যাই। জানতে পারি হয় না। এর পর এই বিষয়ে আপনার সাইট ও অন্যান্য সাইটে আর্টিকেল পড়তে থাকি। পরক্ষণেই আবার মনে হয় পড়ার কারণে হয় গেল কি না ? জানতে পারি এই সময় নিয়ত শুদ্ধ না হওয়ার কারণে হয় না। তার পর আবার ওয়াসওয়াসা আসে যে,আমি তো এই বিষয়টি গুগুল,বিভিন্ন সাইটে সার্চ করি। অনেক সময় আলিমদের কাছ থেকে জানার জন্য মেসেজে লিখি। এজন্য হয়ে গেল কি না। ঠিক এই বিষয়টি বুঝার জন্য,স্ত্রীকে নিসবত ছাড়া,তালাকের উদ্যেশে ছাড়া আমি স্ক্রীন শটের উপরের লিখাটি এই পর্যন্ত লিখতেই থেমে যাই।ভয়ে আর কিছু লিখি না। সার্চ দেই। তারপর থেকে আমি পাগল প্রায় হয়ে গেছি।

আমার প্রশ্ন- স্ক্রিনশটের এত টুকু লিখার দ্বারা (শুধু জানার উদ্যেশ্যে, নিসবত ছাড়া) শর্ত হয়ে গেল কি না। এখনো আমি গুগুলে কিছু সার্চ করিনি। যদি করি তাহলে হয়ে যাবে কি না।

উত্তর

মনে মনে তথা মুখে উচ্চারণ না করে তালাক দিলে যেমন তালাক হয় না। তেমনি সারাক্ষণ তালাকের মাসআলা পড়লেও তালাক হবে না। তালাকের মাসআলা লিখলেও তালাক হবে না। মাসআলা জানার জন্য তালাকের বিবরণ লিখলে, স্ক্রীন শর্ট দিলেও তালাকের শর্তও হবে না, এবং তালাকও হবে না। সুতরাং অহেতুক আপনার পেরেশান হবার কিছু নেই।

আপনার জন্য পরামর্শ:

১। বেশি বেশি সূরা ফালাক ও সূরা নাস পড়বেন। ওয়াসওয়াসা আল্লাহর কাছে দুআ করবেন।

২। তালাক সংক্রান্ত কোন মাসআলা পড়বেন না। কাউকে জিজ্ঞাসা করতেও যাবেন না। কারো সাথে এ সংক্রান্ত আলাপ ও আলোচনাও করবেন না। মনের মাঝে এ বিষয়ক কোন কিছু আসতে দিবেন না। আসলেই অন্য বিষয় নিয়ে মগ্ন হয়ে যাবেন।

৩। ওয়াওয়াসা শুরু হলেই প্রসঙ্গ পরিবর্তন করে ফেলবেন। স্ত্রীর সাথে কিংবা বন্ধু বান্ধবদের সাথে খোশগল্পে মেতে উঠার চেষ্টা করবেন।

৪। একা একা কম থাকবেন। চেষ্টা করবেন কমপক্ষে আট ঘন্টা ঘুমের।

৫। বেশি সমস্যা মনে হলে মানসিক ডাক্তারের শরনাপন্ন হন।

يشترط بالاتفاق القصد فى الطلاق، وهو إرادة التلفظ به ولو لم ينو فلا يقع طلاق فقيه يكره ولا طلاق حاك عن نفسه أو غيره لأنه لام يقصد معناه، بل قصد التعليم والحكاية، (الفقه الاسلام وادلته، كتاب الطلاق، باب شروط الطلاق-7/368

لو كرر مسائل الطلاق بحضرة زوجته ويقول: أنت طالق ولا ينوى طلاقا لا تطلق، (فتح القدير، كتاب الطلاق، باب ايقاع الطلاق-4/4

منها شك هل طلق أم لا لم يقع (الأشباه-108، جديد-196

তালাকের ওয়াসওয়াসা থেক উপায় | ইসলামী যিন্দেগী