মাসাইল
১০০%
নবীজীর ﷺ একটি ঘটনা
প্রশ্ন
আমাদের নবী নবুওয়তপ্রাপ্তির আগে যখন কাবা ঘর নির্মাণ করা হচ্ছিল। তখন তার পরিধেয় লুঙ্গি খুলে মাথায় দেয়ার চেষ্টা করলে নবীজী বেহুশ হয়ে যান মর্মে শুনতে পেরেছি। এ ঘটনা কি সত্য? দয়া করে জানাবেন।
উত্তর
হ্যাঁ, এ ঘটনা সত্য। বিশুদ্ধ সূত্রে এ ঘটনা হাদীস ও সীরাতের কিতাবে এসেছে।
جَابِرَ بْنَ عَبْدِ اللهِ قَالَ لَمَّا بُنِيَتْ الْكَعْبَةُ ذَهَبَ النَّبِيُّ صلى الله عليه وسلم وَعَبَّاسٌ يَنْقُلاَنِ الْحِجَارَةَ فَقَالَ الْعَبَّاسُ لِلنَّبِيِّ صلى الله عليه وسلم اجْعَلْ إِزَارَكَ عَلَى رَقَبَتِكَ فَخَرَّ إِلَى الأَرْضِ وَطَمَحَتْ عَيْنَاهُ إِلَى السَّمَاءِ فَقَالَ أَرِنِي إِزَارِي فَشَدَّهُ عَلَيْهِ