মসজিদের ভিতর জানাযার নামাজ আদায় করা
প্রশ্ন
আসসালামু আলাইকুম! হযরত মসজিদের সামনে মাঠ থাকা অবস্থায় মসজিদে ভিতর জানাযার নামাজ আদায় করার শরী‘আতের বিধান কি? জানালে উপকৃত হব।
উত্তর
মাঠ থাকা সত্বেও মসজিদের ভিতরে জানাযার নামায পড়া মাকরূহে তাহরীমী। তবে জানাযা হয়ে যাবে।
عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: مَنْ صَلَّى عَلَى جَنَازَةٍ فِي الْمَسْجِد، فَلَا شَيْءَ عَلَيْهِ
আবূ হুরাইরাহ রা. থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ বলেছেন, যে ব্যক্তি মসজিদে জানাযার সালাত পড়লো, তাতে তার কোন ছওয়াব হলো না। [সুনানে আবু দাউদ-২/৪৫৪, হাদীস নং-৩১৯১, সুনানে ইবনে মাজাহ-১০৯, হাদীস নং-১৫১৭, মুসনাদে আহমাদ-২/৪৫৫, হাদীস নং-৯৮৬৫]
وكرهت تحريما وقيل تنزيها فى مسجد جماعة هو أى الميت فيه وحده، أو مع القوم الخ (رد المحتار-3/126، الفتاوى الهندية-1/165، جديد-1/226، تاتارخانية-3/87، رقم-3786)