মাসাইল
১০০%
কুরবানীর গোশত বিক্রি করণ
প্রশ্ন
কুরবানীর গোশত বিক্রি করা জায়িয আছে কি?
উত্তর
কুরবানী দাতার জন্য কুরবানীর গোশত বিক্রি করা হারাম। এতদসত্ত্বেও যদি কেউ বিক্রি করে দেয়, তাহলে সেই মূ্ল্য গরীব-মিসকীনদের মধ্যে বন্টন করে দিতে হবে। ঐ মালিক কোনো মতেই সেই মুল্য ভক্ষণ করতে পারবে না। তবে অন্য কোনো ব্যক্তি উক্ত কুরবানীর গোশতের মালিক হওয়ার পর সে যদি তা বিক্রি করে দেয়, তাহলে তা নাজায়িয হবে না এবং ক্রয়কারীর জন্যও তা কিনতে অসুবিধা নেই।
[প্রমাণঃ ফাতাওয়া আলমগীরী ৫:৩০০# ফাতাওয়া শামী ৬:৩১৩]