মাসাইল
১০০%
জুব্বা পরিধান করে নামায আদায়
প্রশ্ন
অন্য কিছু পরিধান না করে কেবলমাত্র জুব্বা পরিধান করে নামায আদায় করলে অথবা ইমামতি করলে নামায জায়েয হবে কি-না?
উত্তর
নামাযের মধ্যে পুরুষদের জন্য যতটুকু পরিমাণ সতর ঢাকা ফরয কেবলমাত্র মোটা কাপড়ের জুব্বা পরিধান করলেও ততটুকু ফরয আদায় হয়ে যায়। সুতরাং, অন্য কোন কাপড় পরিধান করা ব্যতীত কেবলমাত্র মোটা কাপড়ের জুব্বা পরিধান করে নামায পড়লে অথবা ইমামতি করলে নামায সহীহ হবে। তবে অন্য কাপড় থাকা অবস্থায় এরূপ করা ভাল নয়। (ফাতাওয়ায়ে শামী-১:৪০৪)
জ্ঞাতব্যঃ নিম বা বাচ্চা দাড়ি উপড়ানো বা হলক করা বিদ‘আত সুতরাং কোন ভাবেই উপড়ানো বা হলক জায়েয হবে না। নিমদাড়ী হলক করার কারণে হযরত উমর রা. বেত্রাঘাত করতেন।