মাসাইল
১০০%
তাকবীরে তাহরীমার সময় মাথা ঝুঁকানো
প্রশ্ন
নামাযে তাকবীরে তাহরীমা বলার সময় অনেকে মাথা ঝুঁকিয়ে হাত বাঁধে। এতে শরী‘আতের দৃষ্টিতে কোন ক্ষতি আছে কি-না?
উত্তর
তাকবীরে তাহরীমার সময় মাথা সোজা রেখে, চেহারা কিবলার দিকে রেখে, দৃষ্টি জমিনের দিকে রাখা শরীয়তের নির্দেশ। এর ব্যতিক্রম করে মাথা ঝুঁকিয়ে তাকবীরে তাহরীমা বাঁধাকে ফুকাহায়ে কিরাম বিদ’আত ও নাজায়িয বলেছেন। কারণ, এর দ্বারা চেহারা কিবলার দিকে থাকে না, বরং জমিনের দিকে হয়ে যায়, অথচ চেহারাকে কিবলার দিকে রাখার নির্দেশ এসেছে। [প্রমাণ: আদদুররুল মুখতার, ১:৪৭৫ # ফাতাওয়া হিন্দিয়া, ১:৭৩]
ولا يطأطئ رأسه عند التكبير كذا في الخلاصة . (الفتاوى الهندية:1/73)
وأن لا يطأطئ رأسه عند التكبير فانه بدعة. (الدر المختار:1/475)