পাক পবিত্রতা

মুফতী মনসূরুল হক সাহেব১৩ নভেম্বর, ২০২৫কাপড় পানি যায়গা পাক নাপাক

প্রশ্ন

নাভির নিচের ও বগলের পশম রিমোভ করার জন্য যদি ব্লেড বা রেজার ইউজ না করে চুল কাটার মেশিন দিয়ে যদি রিমোভ করি, তাহলে হবে কি না ?

উত্তর

হ্যাঁ, হবে। পরিস্কার করা উদ্দেশ্য। সুতরাং যেকোন বৈধ বস্তু দিয়েই তা পরিস্কার করা যাবে।

قَالَ: فَلَمَّا ذَهَبْنَا لِنَدْخُلَ، قَالَ: «أَمْهِلُوا حَتَّى تَدْخُلُوا لَيْلًا ; أَيْ عِشَاءً لِكَيْ تَمْتَشِطَ الشَّعِثَةُ وَتَسْتَحِدَّ المُغِيبَةُ

বর্ণনাকারী বলেন, যখন আমরা মদিনা্য় প্রবেশ করব, এমন সময় নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, তুমি অপেক্ষা কর এবং রাতে প্রবেশ কর, যেন অনুপস্থিত স্বামীর স্ত্রী নিজের অবিন্যস্ত কেশরাশি বিন্যাস করতে পারে এবং লোম পরিষ্কার করতে পারে। [সহীহ বুখারী-২/৭৬০, হাদীস নং-৫০৭৯, সহীহ মুসলিম-১/১৪৪, হাদীস নং-৭১৫]

ولو عالج بالنورة فى العانة يجوز (الفتاوى الهنيدة، الباب التاسع عشر-5/358، جديد-5/413)