কোন আলেমকে গালী দেয়া

মুফতী মনসূরুল হক সাহেব৩ ফেব্রুয়ারি, ২০২৫বিবাহ তালাক

প্রশ্ন

কোন মুসলমান ব্যক্তি যদি কোন আলেমকে গালী দেয়, তাহলে তার স্ত্রী তালাক হবে কিনা?

উত্তর

কোন মুসলমান অপর মুসলমানকে বিনা কারণে অন্যায়ভাবে গালিগালাজ করলে ঈমান হারা হয়ে যায় না। ঈমানদার থাকে। তবে গুনাহগার হয়। হুযুর ﷺ বলেছেন, কোন মুসলমানকে গালী দেয়া বা সমালোচনা করা ফাসিকী কাজ এবং ঝগড়া হানাহানী করা কুফুরী কাজ। [বুখারী শরীফ ১:১২]

পক্ষান্তরে শুধুমাত্র আলেমে দীন ও ইলমে দীনের প্রতি বিদ্বেষ বশতঃ অবজ্ঞা ঘৃণা তাচ্ছিল্য ও তিরস্কার সূচক মনোভাব নিয়ে কোন আলেমকে গালী দিলে গালীদাতার ঈমান নষ্ট হয়ে সে মুনতাদ বেঈমান সাব্যস্ত হবে। নতুনভাবে কালিমা পড়ে এরূপ ব্যক্তির ঈমান দোহরাতে হবে। বিবাহিত হলে ঈমান গ্রহনের পর তাদের বৈবাহিক সম্পর্ক নতুন ভাবে পুণঃ স্থাপন করা জরুরী হবে। তেমনিভাবে আগে ফরজ হজ্জ করে থাকলে তা আবার দোহরাতে হবে। [প্রমাণঃ আহসানুল ফাতওয়া, ১:৩৯ # আল-আশাবাহ ওয়ান্নাযায়ির ]

কোন আলেমকে গালী দেয়া | ইসলামী যিন্দেগী