পিতা-মাতা মারা যাওয়া পর অবাধ্য সন্তানের করণীয়
প্রশ্ন
কোন সন্তান যদি পিতা-মাতার নাফরমানী করে এবং এ অবস্থায় পিতা-মাতা মারা যায়, তখন সন্তানের জন্য করণীয় কি?
উত্তর
সে অবস্থায় সন্তানের জন্য ককরণীয় হল, কুরআন তিলাওয়াত এবং দান সদকা করে পিতা-মাতার রূহের উপর সাওয়াব রিসানী করবে এবং আল্লাহর দরবারে পিতা-মাতার জন্য ইস্তিগফার করতে থাকবে। যদি পিতা-মাতার জিম্মায় কোন ফরয হুকুম থাকে তা আদায় করবে। যদি তার পিতা-মাতার বন্ধু-বান্ধব আত্মীয় প্রিয়জন থাকেন তাদের খিদমত করবে, খোঁজ খবর নিবে। যদি সামর্থ্য থাকে তাহলে পিতা-মাতার পক্ষ থেকে নফল হজ্জ আদায় করবে। তাহলে ইনশাআল্লাহ পিতা-মাতা উক্ত সন্তানের উপর রাজী হয়ে যাবেন এবং আল্লাহর দরবারে পিতা-মাতার বাধ্য সন্তান (ফরমাবরদার) গণ্য করা হবে। হাদীস শরীফে আছে, যে ব্যক্তি পিতা-মাতার পক্ষ থেকে হজ্জ আদায় করবে সে পিতা-মাতার যেন ঐ হক আদায় করল যা তার জিম্মায় ছিল। [প্রমাণঃ মুসলিম ২:৩১৪, #ফাতাওয়া রাহীমিয়া ১:৩৮৭, #তোহফাতুল আহওয়াযী ৪:৫২২, #ফয়যুল কাদীর ২:৮৭]