মাসাইল
১০০%
টেলিভিশনে ইসলামী অনুষ্ঠান দেখানো
মুফতী মনসূরুল হক সাহেব৫ জানুয়ারি, ২০২৬বিবিধ, কুফর শিরক বিদ‘আত কুসংস্কার অপসংস্কৃতি, সামাজিকতা আচার ব্যবহার ও রাজনীতি
প্রশ্ন
ইসলাম প্রচারের স্বার্থে কোন প্রাণীর ছবি বা দৃশ্য ভিডিও করে সিনেমা বা টেলিভিশন দ্বারা ইসলামী অনুষ্ঠানের নামে/নাটক ছায়াছবি করে দেখানো জায়িয আছে কি-না?
উত্তর
শরী‘আত যে সমস্ত জিনিসকে হারাম ঘোষণা করেছে তা সর্বাবস্থায় হারাম। চাই দুনিয়ার কাজের জন্য হোক, চাই দ্বীনের কাজের জন্য হোক। দ্বীনের প্রচারের জন্য আল্লাহ তা‘আলা কোন হারাম কাজের সাহায্য নিতে বলে নি। তাছাড়া হারামের সাহায্যে কখনো দ্বীনের প্রচার হতে পারে না। বরং দ্বীনের দাফন হতে পারে। সুতরাং, ইসলাম প্রচারের স্বার্থে হলেও কোন জানদার প্রাণীর ছবি বা ভিডিও করা বা তা সিনেমা-টেলিভিশনে দেখানো নাজায়িয। [প্রমাণঃ ইমদাদুল মুফতীন ৯৯১]