গম্বুজের আকৃতি নিয়ে বিভ্রান্তি
প্রশ্ন
আমি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত আছি। এখানে এসে আমি বিভিন্ন ভাবে বিভ্রান্ত হচ্ছি । যেমন আজকের বিষয়টি। আমাদের এক ম্যাম ক্লাসে বলল,মসজিদের গম্বুজ নির্মাণ করেছিল পারস্যিকরা আর তারা অগ্নি পূজারী ছিল বিধায় ঐগুলিকে আগুনের আকৃতিতে তৈরি করেছে (আমরা ছোটবেলায় যেভাবে আগুনের ছবি আঁকতাম)। মুসলিম প্রধান স্থাপত্য হল কাবা শরীফ আর এর আকৃতি হল চতুর্ভুজ। গম্বুজগুলি এর আকৃতিতে নয় বরং আগুনের আকৃতিতে তৈরি।
উত্তর
গম্বুজ সংস্কৃতি বিধর্মীদের থেকে নয়। মুসলমানদের থেকেই শুরু হয়েছে। আর এর সাথে আগুনের যে সম্পর্কের কথা বলা হচ্ছে। তা কেবল প্রমাণবিহীন একটি ধারণা ছাড়া কিছু নয়।
কুরআনের কারীমের আয়াত:
وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ
এবং (সেই সময়ের কথা চিন্তা কর) যখন ইবরাহীম বাইতুল্লাহর ভিত উঁচু করছিল এবং ইসমাঈলও। [সূরা বাকারা-১২৭]
ভিতকে উঁচু করা এটা গম্বুজের চিহ্ন। গম্বুজ মূল ভিত থেকে উঁচু হয়।
এর দ্বারা বুঝা যায় যে, গম্বুজের ধারণাটি ইবরাহীম আলাইহিস সালামের যামানা থেকেই আছে।
উক্ত আয়াতের ভিত উঁচু করা বলতে কী বুঝানো হয়েছে? এর কয়েকটি অর্থের মাঝে একটি ইমাম তাবারী রহঃ লিখেন:
وَجَائِزٌ أَنْ يَكُونَ ذَلِكَ كَانَ الْقُبَّةَ الَّتِي ذَكَرَهَا عَطَاءٌ مِمَّا أَنْشَأَهُ اللَّهُ مِنْ زَبَدِ الْمَاءِ (تفسير الطبرى-2\555، سورة البقرة-127)
এটাও হতে পারে যে, সেটি ছিল ঐ গম্বুজ, যার কথা আত্বা রহঃ উল্লেখ করেছেন। যা আল্লাহ তাআলা পানির ফেনা দ্বারা তৈরী করেছেন। [তাফসীরে কুরতুবী-২/৫৫৫]