কংকর নিক্ষেপ করে ১২ই যিলহজ্জ মক্কা প্রত্যাবর্তন

মুফতী মনসূরুল হক সাহেব৯ অক্টোবর, ২০২৪হাজ্জ

প্রশ্ন

কোন হজ্জ আদায়কারী ১২ই যিলহজ্জ কংকর মেরে মিনা ত্যাগ করে মক্কা আসতে পারবে কি-না?

উত্তর

প্রকাশ থাকে যে, কোন হাজী যদি ১২ই যিলহজ্জ মিনা থেকে মক্কা আসতে চায়, তাহলে তার জন্য উত্তম হল-সূর্য ডোবার আগেই চলে আসা। কেননা, সূর্যাস্তের পর থেকে ১৩ই যিলহজ্জ সুবহে সাদিকের পূর্বে পর্যন্ত মিনাথেকে চলে আসা মাকরূহ। তবে দম দেয়া লাগবে না। কিন্তু ১৩ই যিলহজ্জ সুবেহ সাদিকের পর মিনায় থাকলে কংকর না মেরে আসা জায়িয হবে না। কেউ আসলে দম দেয়া জরুরী।

[প্রমাণঃ হিদায়া ১:২৫২# ফাতাওয়া শামী ২:৫২২]

কংকর নিক্ষেপ করে ১২ই যিলহজ্জ মক্কা প্রত্যাবর্তন | ইসলামী যিন্দেগী