মাসাইল
১০০%
মানুষের নাম সংক্ষেপে ডাকা
মুফতী মনসূরুল হক সাহেব৫ জানুয়ারি, ২০২৬বিবিধ, কুফর শিরক বিদ‘আত কুসংস্কার অপসংস্কৃতি, সামাজিকতা আচার ব্যবহার ও রাজনীতি
প্রশ্ন
আমরা অনেকেই মহব্বতের খাতিরে যার নাম মনোয়ারা তাকে মনু, যার নাম হুমায়রা তাকে হুমা, আবার যার নাম তাহিরুন তাকে তাহি বলে ডাকি। শরী‘আতের দৃষ্টিতে এর হুকুম জানতে চাই।
উত্তর
কাউকে মহব্বতের খাতিরে আদর করে সংক্ষেপ নামে ডাকতে কোন অসুবিধা নেই। তবে এমন বিকৃত করে ডাকবে না যাতে বিশ্রী অর্থ সৃষ্টি হয়। প্রশ্নে বর্নিত শুরুতে মনোয়ারাকে মনু, হুমায়রাকে হুমা, তাহিরুনকে তাহি বলে ডাকা জায়িয আছে।
হাদীস শরীফে আছে, রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনও আবূ হুরাইরা রা.-কে আবূ হির বলে ডাকতেন। তেমনিভাবে হযরত আয়িশা রা.-কে আয়িস বলে ডাকতেন। আরবী ব্যাকরণে একে “মুনাদায়ে মুরাখখাম বা অন্তকর্তিত আহুত নাম” বলে। উল্লেখ্য, আরবীতে মনোয়ারা কোন নাম হয় না। মুনাওওয়ারাহ নাম হতে পারে। তেমনিভাবে সুফিয়া কোন নাম হয় না তবে সূফিয়্যাহ বা সাফিয়্যাহ হতে পারে।