হিন্দু পরিবারের খানা ও বেতন

প্রশ্ন

আসসালামু আলাইকুম হুজুর, আশা করি ভাল আছেন। আমি shajalal university, sylhet. এ 2nd year এ পড়ি। আমি একটি হিন্দু পরিবারে টিউশনি করি। ছাত্রের বাবা আমার university,এ র লাইব্রেরিয়ান এবং মা স্কুল এর টিচার। তাদের বাড়িতে খাওয়া এবং তাদের থেকে যে টাকা আমি নিব তা জায়েয হবে কি না জানতে চাই।

উত্তর

গোশত ছাড়া অন্য কিছু খাওয়া যাবে। তবে না খাওয়াই উচিত। একান্ত বাধ্য হলে খেতে পারবেন। আর টিউশনী করে টাকা নেয়া জায়েয আছে।

عَنْ أَبِي ثَعْلَبَةَ، قَالَ سُئِلَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَنْ قُدُورِ الْمَجُوسِ فَقَالَ أَنْقُوهَا غَسْلاً وَاطْبُخُوا فِيهَا

আবূ সালাবা রা. হতে বর্ণিত আছে, তিনি বলেন, মাজুসীদের (অগ্নি উপাসক) হাড়ি-পাতিল সম্বন্ধে রাসূলুল্লাহ ﷺ-কে প্রশ্ন করা হল। তিনি বললেন, এগুলো ধুয়ে পরিষ্কার করে নাও, তারপর এগুলো রান্নার কাজে লাগাও। [সুনানে তিরমিজী, হাদীস নং-১৭৯৬]

وما يأتى به المجوس فى نيروزهم من الأطعمة إلى الأكابر والسادات من كانت بينهم وبينهم معرفة ذهاب ومجى فقد إن اخذ ذلك على وجه الموافقة لفرحهم يضر ذلك لدينه، وإن أخذه لا على ذلك الوجه لا بأس به والاحتراز عنه أولى (الفتاوى التاتارخانية-7\348، رقم-10657، المحيط البرهانى-7\429، رقم-9289)

عن على عن النبى صلى الله عليه وسلم إن كسرى أهدى له فقبل، وإن الملوك أهدوا إليه فقبل منهم (سنن الترمذى، كتاب السير، باب ما جاء فى قبول هدايا المشركين-1\286، دار السلام، رقم-1576)

আলী রা. হতে বর্ণিত আছে, রাসূলুল্লাহ ﷺ-এর জন্য কিসরা (পারস্য সম্রাট) উপহার পাঠালে তিনি তা নেন। বিভিন্ন দেশের রাজা-বাদশাগণ তার জন্য উপহার পাঠালে তিনি তা গ্রহণ করেছেন। [সুনানে তিরমিজী, হাদীস নং-১৫৭৬]

হিন্দু পরিবারের খানা ও বেতন | ইসলামী যিন্দেগী