খুৎবার সময় মুক্তদীর জন্য ঈমামের সাথে তাকবীরে তাশরীক বলা

মুফতী মনসূরুল হক সাহেব৮ অক্টোবর, ২০২৪নামায

প্রশ্ন

দুই ঈদের নামাযের খুৎবার সময় মুক্তাদীরা ইমামের সাথে তাকবীরে তাশরীক পড়তে পারবে কি-না? পড়া জায়িয থাকলে আস্তে না জোরে?

উত্তর

ইমাম সাহেব ঈদের খুৎবার পড়ার সময় অথবা খুৎবার তাকবীরে তাশরীক পড়ার সময় মুক্তাদীগণের জন্য নামায, দু’আ-কালাম বা তাকবীরে তাশরীক আস্তে বা উচ্চৈঃস্বরে কোন ভাবেই পড়া জায়িয নয়। সকল মুকতাদীর জন্য চুপচাপ বসে মনোযোগ সহকারে খুৎবা শুনা ওয়াজিব। [প্রমাণঃ আদ-দুররুল মুখতার ২:১৮০ # আহসানুল ফাতাওয়া ৪;১১৩]

খুৎবার সময় মুক্তদীর জন্য ঈমামের সাথে তাকবীরে তাশরীক বলা | ইসলামী যিন্দেগী